ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে: সারজিস

রাজধানীর শাহবাগ মোড়ে চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক দলগুলোর অবরোধ কর্মসূচি। তবে এই কর্মসূচিতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের কেউ অংশ নেয়নি, এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘বিএনপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দল এখন শাহবাগে উপস্থিত। বিএনপি যুক্ত হলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। শাহবাগ এখন ঐক্যের অপেক্ষায়।’


তিনি আরও বলেন, ‘আজকের শাহবাগ কেবল একটি সমাবেশ নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত—যা ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা দেবে।’


এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক পোস্টে বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এখন আর শুধু এনসিপির নয়, এটি এখন জুলাইয়ের সব রাজনৈতিক শক্তির অভিন্ন দাবি। শাহবাগের এই সমাবেশ সেই ঐক্যের প্রতিচ্ছবি।’বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নেন। শুক্রবার বিকেল থেকে শাহবাগে শুরু হয় মূল অবরোধ কর্মসূচি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চললেও পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।

ads
ads
ads

Our Facebook Page

↑